স্বাধীন মাস্টারকার্ড কি? কি কি করা যায়? বিস্তারিত জেনে নিন

আজকে আপনাদের সাথে এশিয়া ব্যাংকের ফ্রিল্যান্সার মাস্টার কার্ড স্বাধীন নিয়ে।  


প্রশ্ন :    ফ্রিল্যান্সার কার্ডের নাম কি?
    - স্বাধীন
প্রশ্ন :    কারা স্বাধীন কার্ড পাওয়ার যোগ্য?
    - আইটি সেবা রফতানিকারক ফ্রিল্যান্সার অথবা এই সেবায় নিয়োজিত অনলাইনসেবা প্রদানকারী কোম্পানি
প্রশ্ন :    এটা কোথায় ব্যবহার করা যাবে?
    - দেশে এবং বিদেশে উভয়ই জায়গায়
প্রশ্ন :    এটা কি দ্বৈত মুদ্রার কার্ড?
    - হ্যা
প্রশ্ন :    স্বাধীন কার্ডের কি Supplimentary কার্ড পাওয়া সম্ভব?
    - হ্যা (বাংলাদেশি "টাকা")
প্রশ্ন :    স্বাধীন কার্ডের সর্বোচ্চ কত ভাগ বৈদেশিক মুদ্রায় রাখার সুযোগ আছে?
    - ৭০%
প্রশ্ন :    কত ভাগ দেশীয় মুদ্রায় রুপান্তর করতে পারবে?
    - ১০০%
প্রশ্ন :    রূপান্তরের কি কোন ফি প্রযোজ্য আছে কিনা?
    - না
প্রশ্ন :    ATM থেকে নগদ উত্তোলনের সুযোগ আছে কি?
    - হ্যাঁ
প্রশ্ন :    অনলাইনে/ ইকমার্সে দেশীয় এবং বিদেশি উভয়ই মুদ্রায় লেনদেন করা কি সম্ভব?
    - হ্যাঁ
প্রশ্ন :    এটা কি চিপ নির্ভর যা তথ্যের নিরাপত্তানিশ্চিত করে?
    - হ্যাঁ
প্রশ্ন :    লেনদেনের SMS বার্তা সেবার সুযোগ আছে কি?
    - হ্যাঁ
প্রশ্ন :    স্বাধীন কার্ডে কি বীমা সুবিধা আছে?
    - হ্যাঁ
প্রশ্ন :    কি ধরণের বীমা সুবিধা প্রদান করা হবে?
    - বিদেশ থেকে রেমিট্যান্স আসার ৩(তিন) মাসের মধ্যে যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে এককালীন ৫০,০০০ (পঞ্চাশহাজার) টাকা প্রাপ্তির সুবিধা পাবে গ্রাহকের বেনিফিশিয়ারি|
প্রশ্ন :    স্বাধীন কার্ডের কিভাবে আবেদন করতে হবে?
    - ব্যাংক এশিয়ার নিকটস্থ ব্রাঞ্চ/ কার্ড ডিভিশনে যোগাযোগ করতে হবে
প্রশ্ন :    ব্যাংক হিসাব খোলা কি বাধ্যতামূলক?
    - না
প্রশ্ন :    কার্ডের বার্ষিক ফী কত?
    - চার্জ ৫০০টাকা (ভ্যাট ৭৫টাকা) মোট ৫৭৫টাকা
প্রশ্ন :    এই কার্ডে কি অতিরিক্ত অর্থ জমা দেওয়া যাবে কি?
    - হ্যাঁ (বাংলাদেশি “টাকা”)